অস্থিরতায় ঢাকায় বিজিবি মোতায়েন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ মোতায়েন করা হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সামনে রেখে অনলাইনে প্রচারণা চালাচ্ছে। এতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে মঙ্গলবার (১১ নভেম্বর) জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগে উদ্বেগ ছড়ানোর মধ্যে বিজিবি মোতায়েন করা হলো।
অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখও ১৩ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জাতীয় নিয়ে আরও পড়ুন

বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

১৩ ঘণ্টা আগে

২০০৯ সালের বিডিআর হত্যা মামলার জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলমের নাম উঠে আসায় তাঁকে পদ থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সাবেক এক রাষ্ট্রপতি নিজ এলাকায় প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করলেও সেখানে টেম্পু ছাড়া আর কোনো যানবাহন চলে না।

১৬ ঘণ্টা আগে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সবচেয়ে কম বেতনের চাকরিতে যেসব লোক কাজ করে তারা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি খরচে পড়ে। শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান

১৯ ঘণ্টা আগে