শিরোনাম
থানায় অভিযোগ

একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

গাইবান্ধা প্রতিনিধি>
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারবার চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহাফুজা খাতুন পলাশবাড়ী থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন দফায় বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা সিলিং ফ্যান, ইন্টারনেট রাউটার, বৈদ্যুতিক সরঞ্জাম, ক্রীড়া সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্ন সরকারি মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয় সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরির ঘটনাও জিডিভুক্ত করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একই প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর