গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকারিতা তুলে ধরতে বাগেরহাটের মোরেলগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার এবং মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।