শিরোনাম
পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত শুরু

নরসিংদীর বেলাবতে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগ

নরসিংদীর বেলাবতে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগ

নরসিংদীর বেলাব উপজেলার মুগা গ্রামে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল রুবেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ আবদুল বাতেন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আবদুল বাতেনের অভিযোগ, নিজ মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ করতে গেলে কনস্টেবল রুবেল ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু হলেও তিনি সুষ্ঠু তদন্ত না হওয়ার অভিযোগ তোলেন।
ভুক্তভোগীর দাবি, গত বছরের আগস্টে রুবেল ও তার সহযোগীরা জোরপূর্বক জমিতে বেড়া নির্মাণ এবং হামলা চালালে নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হন। বর্তমানে মামলার আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর জানান, অভিযোগের বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর