নিখাদ খবর ডেস্ক

আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাস্তবায়নে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত, হামাসের এমন মন্তব্যের পর এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গাজায় আগামী সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে বর্তমানে আলোচনার কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে স্পষ্ট নন তিনি। খবর রয়টার্সের।
এদিকে গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে হামাস জানিয়েছে, গাজায় আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে অভ্যন্তরীণ আলোচনা এবং অন্য ফিলিস্তিনি দল ও শক্তির সঙ্গে আলোচনার কাজ শেষ হয়েছে।
আরো বলা হয়, ‘ভ্রাতৃপ্রতিম’ মধ্যস্থতাকারীদের আমাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে। একে ইতিবাচক মনোভাব বলাই যায়। প্রস্তাবিত এ চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে অংশ নিতে হামাস সম্পূর্ণভাবে প্রস্তুত।
তবে এ চুক্তি বাস্তবায়ন উভয় পক্ষের জন্যই বেশ চ্যালেঞ্জিং। হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এক কর্মকর্তা জানিয়েছেন, মানবিক সহায়তা, মিসরের রাফা সীমান্ত পারাপার এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।
এর আগে গত মঙ্গলবার ট্রাম্প জানান, ইসরায়েল যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে। এই ৬০ দিনের যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও গাজায় যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়া হবে।
গাজার চিকিৎসকদের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র ও কুদস নিউজ নেটওয়ার্ক বলেছে, গতকাল মধ্যরাত থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। শুক্রবার (৫ ডিসেম্বর) হাটহাজারী সমিতি, ইউএই’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে ২৫০০ এর বেশি প্রবাসী অংশ নেন।
১২ ঘণ্টা আগে
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ীভাবে সেখানে থাকা বা না থাকা সম্পূর্ণরূপে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করেছেন।
১৬ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের দেহদাশত শহরের ঠিক নিচেই লুকিয়ে ছিল মানবসভ্যতার এক প্রাচীন অধ্যায়। দীর্ঘদিনের সন্দেহকে সত্যে রূপ দিয়ে প্রত্নতত্ত্ববিদরা সেখানে খুঁজে পেয়েছেন অন্তত ৭ হাজার বছরের পুরোনো এক প্রাগৈতিহাসিক গ্রাম।
১৬ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামের এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগার-২ থেকে বের হন এবং পরে দুপুর দেড়টার দিকে লাল রঙের একটি গাড়িতে করে মূল ফটক দিয়ে কারাগার ত্যাগ করেন
৩ দিন আগেসংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। শুক্রবার (৫ ডিসেম্বর) হাটহাজারী সমিতি, ইউএই’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে ২৫০০ এর বেশি প্রবাসী অংশ নেন।