মানিকগঞ্জ

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি দুর্জয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ৫-এর এজাহারনামীয় ১৩ নম্বর আসামি দুর্জয়। মামলার বাদী ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি।মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯০৮-এর ৩(ক) ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
এ ছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ১-এ দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নাইমুর রহমান দুর্জয়কে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দলটির মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজশাহী মহানগরীর পবা থানার কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ
১৯ ঘণ্টা আগে
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা রাবাইটারী এলাকার মোঃ খোরশেদ আলম (২০), মো: আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)।
২ দিন আগে
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া ২নং ওয়ার্ডের চাকদা বাস এলাকায় ফরহাদ ভ্যান্ডারের বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচ থেকে নুর ইসলাম কাইয়া (৫২) নামে এক ব্যক্তির গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ
৩ দিন আগে
ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় নিখোঁজ হওয়া তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পাশের একটি বাড়ির ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়
৩ দিন আগেরাজশাহী মহানগরীর পবা থানার কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ