শিরোনাম
চিফ প্রসিকিউটর

‘ডিসেম্বর-জানুয়ারি নয়, শেখ হাসিনাকে কালই চাই’

‘ডিসেম্বর-জানুয়ারি নয়, শেখ হাসিনাকে কালই চাই’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, “ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আমরা কালকেই চাই। কোনো স্ট্যান্টবাজি করবেন না। আপনাকে গ্রহণ করার আর কোনো আইনগত সুযোগ নেই।”

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বর বা জানুয়ারিতে দেশে ফেরার ঘোষণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, আইনগতভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো অবস্থান নেই।

আমিনুল ইসলাম বলেন, “আপনার দলকেও এই দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। অতএব, এসব ফাঁকা বুলি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে এবং জুলাইয়ের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করারও আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর