জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নেবেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নেবেন তারেক রহমান

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচির কথা জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ৭ নভেম্বরের শোভাযাত্রায় তারেক রহমান পায়ে হেঁটে অংশ নেবেন। কর্মসূচি সফল করতে তিনি দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

মতবিনিময় সভায় শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন—এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর