মৌনী রায়ের বলিউড সফরে অন্ধকার অভিজ্ঞতার ছাপ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চকচকে গ্ল্যামার ও আলো–ঝলমলে আয়োজনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। শিল্পীজীবনের শুরুতে অনেকেই নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার সেই তালিকায় নাম যোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়।

সম্প্রতি অপূর্বা মুখিজার সঞ্চালিত অনুষ্ঠান ‘স্পাইস ইট আপ’–এ অতিথি হয়ে মৌনী জানিয়েছেন, কখনো কাস্টিং কাউচের অভিজ্ঞতা না হলেও মাত্র ২১ বছর বয়সে একজনের সঙ্গে খারাপ আচরণের মুখোমুখি হয়েছেন।

মৌনী বলেন, “আমি তখন প্রায় ২১–২২ বছর বয়সী। একটি অফিসে গিয়েছিলাম যেখানে গল্পের বর্ণনা দেওয়া হচ্ছিল। হঠাৎ একটি দৃশ্যের কথা বলা হলো—একজন মেয়ে সুইমিংপুলে পড়ে অচেতন হয়ে যায়, আর নায়ক গিয়ে তাকে বাঁচায়। হঠাৎ ওই ব্যক্তি আমার মুখ ধরে দেখাতে লাগল, মুখে মুখে শ্বাস দেওয়ার কৌশল কেমন হয়। এক মুহূর্তে বুঝতেই পারিনি কী হচ্ছে। কাঁপতে কাঁপতে নিচে নেমে যেতে হয়েছে। ঘটনা আমাকে মানসিকভাবে অনেক দিন নাড়িয়েছে।”

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌনী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি—তিনি অভিনেতা, পরিচালক নাকি কাস্টিং এজেন্ট।

টেলিভিশন থেকে বড় পর্দা:
মৌনী রায় প্রথম পরিচিতি পান ছোট পর্দায়, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কাভি বহু থি’–তে অভিনয়ের মাধ্যমে। এরপর ‘কস্তুরি’ ও ‘নাগিন’ ধারাবাহিকে অভিনয় তাকে ঘরে ঘরে পরিচিত মুখ করে তোলে।

২০১৮ সালে তিনি বলিউডে অভিষেক করেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে। এরপর ‘রোমিও আকবর ওয়ালটার’, ‘মেড ইন চায়না’ ও ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিব’–এ ‘জুনুন’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

ভবিষ্যৎ পরিকল্পনা:

মৌনীকে এবার দেখা যাবে পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন রোমান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’–এ, যেখানে তার সঙ্গে থাকবেন পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুর। সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী ও প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া

৩ দিন আগে

নতুন মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘নূর’–এর শুটিং নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে একটি ভিডিও ক্লিপ, যেখানে প্রধান নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশী–এর চুম্বন দৃশ্য দেখা গেছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার জোর ছিল

৪ দিন আগে

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বৈবাহিক সম্পর্ক ঘিরে চলমান গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

৫ দিন আগে

বিনোদন জগতের একটি বড় খবর সোমবার (১ ডিসেম্বর) ভোরে প্রকাশ্যে এল। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরু নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের গোপন বিয়ের ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দিয়েছেন

৬ দিন আগে