রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
  • সর্বশেষ
  • বিশ্ব
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • বাংলাদেশ
  • অর্থনীতি
  • ইপেপার
  • ইপেপার
nikhad logo
অনুসরণ করুন
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
  • নিখাদ খবর
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
স্বত্ব: ©️ দৈনিক নিখাদ খবর|প্রকাশক ও সম্পাদক: পারভীন আফরোজ খান
বিনোদন
গান

রাজনীতিতে যোগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন তাহসান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১: ২৯
logo

রাজনীতিতে যোগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন তাহসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১: ২৯
Photo
ছবি: সংগৃহীত

ক’দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান। কেউ বলেন, ধর্মীয় অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে দাবি করেন, তিনি নাকি ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাহসান।

সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে তাহসান বলেন, মেলবোর্নের কনসার্টে খুব অল্প দর্শকের সামনে তিনি গান ছাড়ার কথা বলেছিলেন, কিন্তু সেটি যে এত বড় আলোচনায় পরিণত হবে, তা ভাবেননি। তাঁর ভাষায়, অভিনয়ের মতোই ধীরে ধীরে গান থেকেও বিরতি নিতে চান তিনি। আবেগপ্রবণ হয়ে বলা সেই কথাটি অযথাই ছড়িয়ে পড়েছে। “এমনও দেখেছি, আমার ছবিতে টুপি পরিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি নাকি রাজনীতিতে!”—বলেন তাহসান। তাঁর মতে, এসব করা হয়েছে ভাইরাল হওয়ার নেশা থেকে।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’

গান ছাড়ার প্রসঙ্গে তাহসান বলেন, এটি তাঁর জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারে তিনি আগেও একাধিকবার বিরতি নিয়েছেন। ব্ল্যাক ব্যান্ড ছেড়ে এককভাবে গান শুরু করার সময় কয়েক বছর কোনো লাইভ শো করেননি। আবার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় দুই বছর গান ও কনসার্ট থেকে দূরে ছিলেন। এবারও তিনি কেবল আরেকটি বিরতিতে যাচ্ছেন।

তাহসানের ভাষায়, “গত ২৫ বছরে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। একইভাবে চলতে থাকলে বিষয়টা একঘেয়ে হয়ে যেত।” তিনি আরও বলেন, “আমার সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ আছে—কিছু বলেছি, কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যা প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এমন কোনো কথা বলতে চাই না যেটা জাতীয় ইস্যুতে পরিণত হয়।’

এখন পড়াশোনায় মনোযোগ দিতে চান তাহসান। তাঁর ভাষায়, জীবনের প্রতিটি পর্বেই শেখার কিছু না কিছু থাকে। “শুরুর দিকে মনে হতো কিছুই জানি না, পরে মনে হলো সব জেনে ফেলেছি। আসলে এখন বুঝছি, জীবন ও পৃথিবী সম্পর্কে আমার জানার অনেক বাকি। আরও গভীরভাবে জানতে, বুঝতে পড়াশোনা করতেই হবে,” বলেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গান নিয়ে আরও পড়ুন

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী ও প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া

৩ দিন আগে
শুভ ও ঐশীর “গোপন” প্রেম এখন সকলের চোখের সামনে!

নতুন মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘নূর’–এর শুটিং নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে একটি ভিডিও ক্লিপ, যেখানে প্রধান নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশী–এর চুম্বন দৃশ্য দেখা গেছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার জোর ছিল

৪ দিন আগে
সৃজিত–মিথিলা দম্পতি আবার আলোচনায়

সৃজিত–মিথিলা দম্পতি আবার আলোচনায়

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বৈবাহিক সম্পর্ক ঘিরে চলমান গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

৫ দিন আগে
সামান্থা ও রাজের ‘সাদামাটা’ প্রেমের ফাইনাল চ্যাপ্টার

বিনোদন জগতের একটি বড় খবর সোমবার (১ ডিসেম্বর) ভোরে প্রকাশ্যে এল। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরু নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের গোপন বিয়ের ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দিয়েছেন

৬ দিন আগে