বিএনপি ক্ষমতায় আসলে ভাঙবেন প্রতিজ্ঞা
নিজস্ব প্রতিবেদক

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজাম উদ্দিন নামের একজন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে এক দুই দিন না, টানা এগারো বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন পণ করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।
বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন না খেয়ে থাকা আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই তার।
ডাক্তাররা সন্দেহ করেছেন, তার মধ্যে ক্যান্সারের লক্ষণ রয়েছে। সেজন্য কিছু টেস্ট করাতে দেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭ দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যাবে।
এদিকে বিএনপির এই কর্মীর অসুস্থতার খবর জেনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজ-খবর নেয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় নিজাম উদ্দিনের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যাবে।

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন প্রায় ৫৮ বছর পর ছেলেবেলার স্মৃতিবিজড়িত নীলফামারীর মাগুড়া উচ্চ বিদ্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ৭ ডিসেম্বর কৃতী শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও বাল্যবন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করবেন।
২ দিন আগে
কুড়িগ্রামে খাদ্য নিরাপত্তাহীনতার কারণে শিশুদের মধ্যে অপুষ্টির ঝুঁকি তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আইসিডিডিআর,বির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. তাহমিদ আহমেদ। সম্প্রতি তিনি জেলার শিশু অপুষ্টি পর্যবেক্ষণ ও কমিউনিটি-ভিত্তিক গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন
৪ দিন আগে
মহাজনের চড়া সুদের চাপ, বনদস্যুর আতঙ্ক আর জীবিকার সীমাহীন ঝুঁকি—এই তিনের চক্রে প্রতিদিন যুদ্ধ করে টিকে থাকতে হয় সুন্দরবনের দুবলার চরের জেলেদের। ভোরের প্রথম আলো ফোটার আগেই শুরু হয় তাদের সংগ্রাম, আর সেই লড়াই চলতে থাকে গভীর রাত অবধি
৮ দিন আগেপররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন প্রায় ৫৮ বছর পর ছেলেবেলার স্মৃতিবিজড়িত নীলফামারীর মাগুড়া উচ্চ বিদ্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ৭ ডিসেম্বর কৃতী শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও বাল্যবন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করবেন।