শিরোনাম

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, একই দিনে কোম্পানীগঞ্জ উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার।

পোনা অবমুক্তকালে সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন, মৎস্য খাতের সম্প্রসারণ, স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তিনি স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর