পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

গত সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলো টাইগাররা।

শুক্রবার (৩০ মে) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল। যেখানে ৫৭ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ দল।

২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৪৪ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। বোলিংয়ের সময় চোট পাওয়ায় ব্যাট হাতে আর নামেনি শরিফুল। আর তাতেই ১৪৪ রানেই ইনিংস শেষ হয় বাংলাদেশের।

আগের ম্যাচের সমান টার্গেট পেয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৩২ রান তুলে নিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। এর মধ্যে ১৩ বল (‘নো’ ডেলিভারিসহ) খেলে ২৯ রানই তানজিদ হাসানের।

কিন্তু সেই শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪৪ রানে ইমন আউট হওয়ার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৭৭ রানের মধ্যে হারায় ৭ উইকেট। এরমধ্যে তানজিদ তামিম করেন ১৯ বলে ৩৩ রান। আর মিরাজ করেন ২৩ রান। এরপর বোলার সাকিবের ৫০ রান শুধু কমিয়েছে হারের ব্যবধান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি

৭ দিন আগে

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়

৮ দিন আগে

২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনা নতুন উচ্চতায় পৌঁছেছে। টুর্নামেন্ট শুরুর আগেই দুই ধাপে বিক্রি হয়েছে প্রায় দুই মিলিয়ন টিকিট—যা বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সময়ে বিক্রি হওয়া টিকিটের অন্যতম রেকর্ড

৮ দিন আগে

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির ধাপ হিসেবে আজ শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। এটি হবে তাদের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ

১০ দিন আগে