- সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস
- কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
- মুছাপুরে এক রাতেই দুই বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে লুটপাট
- দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
- সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি
- সামরিক পদক্ষেপ নিলে ‘আরও কঠোর’ জবাব দেবে ইরান
- সার কিনতে কৃষককে অপ্রয়োজনীয় পণ্য নেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে সম্মিলিত জোটের জয়
- কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
- শিক্ষক সংকটে দৌলতপুরের চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা, ব্যাহত পাঠদান
- সুন্দরবনসংলগ্ন চরে কেওড়া পাড়তে গিয়ে ব্যক্তির মৃত্যু
- গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল
- কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই মাইক্রোবাসচালকের ঘর, নিঃস্ব পরিবার
- কিশোরগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
- বাগেরহাটে সাংবাদিকের ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগ
- পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
- মুক্তাগাছায় যুবকের শরীরে আগুন দেওয়ার অভিযোগ, হাসপাতালে মৃত্যু
- ধামরাইয়ে বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগ
- এসএসসিতে শতভাগ ফেল, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
- কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
- হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
- লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল তিন মর্টার শেল
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ ঘিরে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে মানববন্ধন পণ্ড
- ইরানের পতাকা বিতর্কে আইনি চাপে ফিফা
- বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
- ইন্দো-প্যাসিফিক কৌশলই বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে
ওষুধ সংকটে মুখ থুবড়ে ফরিদপুরের তৃণমূল স্বাস্থ্যসেবা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে টানা ছয় থেকে সাত মাস ধরে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে জ্বর, সর্দি-কাশি, অ্যালার্জি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসা প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, চিকিৎসাসেবা স্বাভাবিক থাকলেও অধিকাংশ প্রয়োজনীয় ওষুধের মজুদ শেষ হয়ে গেছে। ফলে চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন পেলেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ ছাড়া ফিরতে হচ্ছে।
পুরাপুড়া গ্রামের বাসিন্দা রাজীব হোসেন জানান, অসুস্থ সন্তানের জ্বর ও সর্দি-কাশির চিকিৎসার জন্য ক্লিনিকে এলেও ওষুধ পাননি। একই গ্রামের রহিমা খাতুন ও রাবেয়া আক্তার বলেন, কয়েক দিন ধরে ক্লিনিকে গেলেও কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে কিনে চিকিৎসা নিতে হচ্ছে।

উপজেলার ২২টি কমিউনিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, একজন স্বাস্থ্য সহকারী এবং একজন পরিবার পরিকল্পনা সহকারী দায়িত্ব পালন করছেন। তবে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
কোদালিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার চাঁদনী চৌধুরী বলেন, “আগে বছরে ১২ কার্টন ওষুধ পেলেও গত বছর পেয়েছি মাত্র ৯ কার্টন। বর্তমানে জ্বর, কাশি, ঠান্ডা, অ্যালার্জি ও চর্মরোগের ওষুধের সংকট সবচেয়ে বেশি। নিয়মিত সরবরাহ না থাকায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।”
পুরাপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মোসাম্মৎ রাবেয়া আক্তার বলেন, “ওষুধ সংকটের কারণে রোগীর সংখ্যাও কিছুটা কমে গেছে। গত জানুয়ারিতে সর্বশেষ ওষুধ পেয়েছি। এরপর আর কোনো চালান আসেনি।”
প্রসূতি সেবা, টিকাদান ও সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রম চললেও ওষুধের অভাবে এসব সেবার কার্যকারিতা কমে গেছে। এতে দরিদ্র রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
.jpeg)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন, “চাহিদা অনুযায়ী চার মাসের ওষুধ একসঙ্গে সরবরাহ করা হয়। ওষুধ এলেই দ্রুত বিতরণ হয়ে যায়, ফলে অল্প সময়েই মজুদ শেষ হয়ে যায়। আশা করছি, আগামী দুই-এক দিনের মধ্যে নতুন চালান পাওয়া যাবে।”
সরকারের তৃণমূল স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি কমিউনিটি ক্লিনিক। তবে নিয়মিত ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে এই সেবার মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত ওষুধ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।