নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সৈয়দপুর উপজেলা থেকে র্যালিটি বের হয়। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
পরে কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রামাণিক। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি এবং হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. গোলজার হোসেন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল বিন নাজির, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কামারপুকুর কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আলমগীর সরকার এবং চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক।
র্যালিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। দিবসটির কর্মসূচির শুরুতে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা।