রহস্য উদঘাটনে ময়নাতদন্ত

সাতক্ষীরায় বিধবা নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় বিধবা নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অহিদা সুলতানা শিমু (৪০) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত অহিদা সুলতানা শিমু পুরাতন সাতক্ষীরা এলাকার মিয়ারাজ হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৭ সালে শহরের সুলতানপুর এলাকার আহসানের সঙ্গে শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর তার স্বামী আত্মহত্যা করেন। এরপর থেকে তিনি বড় বোনের বাড়িতে বসবাস করতেন। পৈতৃক সূত্রে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি ওই সম্পত্তি বিক্রি করে দেন।

নিহতের বড় বোন রাবেয়া সুলতানা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিমুকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহে পচন ধরেছিল এবং শরীরের কয়েকটি স্থানে চামড়া উঠে যাওয়ার চিহ্ন দেখা যায়।

স্থানীয়দের ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ সময়ের মধ্যে মরদেহে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর