শিরোনাম

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন বলে জানা গেছে।

নিয়োগের প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, এই সিদ্ধান্ত তালা–কলারোয়া ও সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এদিকে তার নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের প্রতিক্রিয়া দেখা গেছে। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর