ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী সমাজ উন্নয়নকর্মী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় চাকরি ছেড়ে স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে কাজ করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ব্র্যাক, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়।
তার নেতৃত্বে ব্র্যাক শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে বিশ্বের ১১টি দেশে ব্র্যাক কার্যক্রম পরিচালনা করছে। তিনি ২০০১ সালে ব্র্যাক ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠাতেও নেতৃত্ব দেন।
অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কার, কনরাড হিলটন হিউম্যানিটারিয়ান পুরস্কার, ব্রিটিশ নাইটহুডসহ দেশ-বিদেশের বহু সম্মাননা অর্জন করেন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার আদর্শ ও স্বপ্ন আজও ব্র্যাকের কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষের জীবন বদলে দিচ্ছে।