শিরোনাম

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তা ভিত্তিহীন বলে স্পষ্ট হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে গিয়েছিলেন এবং প্রয়োজনীয় পরীক্ষা শেষে বাসায় ফিরে যান।

গুজবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত ব্লগে ভক্তদের উদ্দেশে বার্তা দেন অমিতাভ। রসিক ভঙ্গিতে তিনি লেখেন, নীরবতা ঘিরেই বেশি গুঞ্জন তৈরি হয়, অথচ তিনি স্বাভাবিকভাবেই সময় কাটাচ্ছেন। তার এই মন্তব্যের পর ভক্তদের উদ্বেগ অনেকটাই কমে যায়।

ব্লগে দীর্ঘদিনের অনিদ্রাজনিত সমস্যার কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, কাজের ব্যস্ততায় পর্যাপ্ত ঘুম হয় না এবং গভীর রাতে সংগীত শুনেই সময় কাটান।

এর আগে এক বিনোদন সাংবাদিকের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, গত ১৬ মে থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে পরবর্তীতে বিভিন্ন সূত্র নিশ্চিত করে, সেটি ছিল কেবল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বর্তমানে তিনি নতুন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর