শিরোনাম

মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে সাড়ে ৫ হাজার চারা বিতরণ

মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে সাড়ে ৫ হাজার চারা বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:> 
বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি অধিদপ্তরের উদ্যেগে ক্ষৃদ্র প্রান্তিক চাষীদের মাঝে নারিকেল সহ বিভিন্ন ফলজ ও বনজ ৫ হাজার ৬শ’ চারা বিতরণ করা হয়েছে। 
      সোমবার বেলা ১১ টায় কৃষি অধিদপ্তরের চত্বরে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পূন:বাসন সহায়তা বৃক্ষ রোপন কর্মসূচির আওতায়  বিভিন্ন প্রজাতের বৃক্ষের চারা সার ও অন্যনান্য উপকরণ বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। এ উপলক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। 

এ সময় অন্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার, কৃষি দপ্তরের উদ্ভিদ সংরক্ষন অফিসার ডল্টন রায় সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। 

   উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, কৃষি প্রনোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ চারা সহ ৪ হাজার নারকিলে চারা আনুষ্টানিক বিতরন করা হয়েছে।  

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসরাম বলেন, এন উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ক্ষুদ্র প্রান্তিক ৮শ’ চাষীদের বিনা মূল্যে ৪ হাজার নারিকেল চারা জন প্রতি এক বস্তা করে জৈব সার, এছাড়াও ১৬০ জন ৫ টি করে মেহগুনি, সুপারী, নিম, ঘরানী ও জাম চারা এছাড়াও ১২০ জনকে মাল্টা, জলপাই, কদম চারা সর্বমোট ৫ হাজার ৬শ’ চারা বিতরণ করা হবে। এ প্রনোদনার আওতায় থাকছে গাছের চারা সংরক্ষনে একটি করে খুঁটি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর