‘আমার মেয়ে কারিনা কায়সার আজ শুক্রবার দিবাগত মধ্য রাতে মাত্র ৩১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় চেন্নাই ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’
তিনি আরও লিখেছেন, ‘মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা সবাই দিন রাত মহান আল্লাহর দরবারে কারিনার জন্য দোয়া করেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি, হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি। তাই নিজ রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন। অত্যন্ত সরল সোজা, খোলা মনের, হাসি খুসি সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। নূরে পরিপূর্ণ করে দেন এবং সেই সাথে আমার পরিবারের সকল সদস্য সহ তার অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী সবাইকে এই অসহনীয় শোক তার অকাল মৃত্যুতে ধৈর্যের সাথে বহন করার তৌফিক দান করেন। আমিন।