নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।