শিরোনাম

৩২ বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন নেপালের কামি রিতা শেরপা

৩২ বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন নেপালের কামি রিতা শেরপা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আবারও জয় করেছেন নেপালের অভিজ্ঞ শেরপা গাইড কামি রিতা শেরপা। এই অভিযানের মাধ্যমে তিনি রেকর্ড ৩২তম বার এভারেস্টে আরোহণ করে নতুন ইতিহাস গড়েছেন।

রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে ৫৬ বছর বয়সী এই পর্বতারোহী ৮,৮৪৯ মিটার উচ্চতার শৃঙ্গে পৌঁছান। তিনি ‘১৪ পিকস এক্সপেডিশন’–এর অধীনে বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নেপালের পর্যটন বিভাগ এই অর্জনকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়ে তার অবদানের প্রশংসা করেছে। পর্যটন শিল্পে শেরপা সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতীক হিসেবেও তাকে উল্লেখ করা হয়।

সোলুখুম্বুর থামে গ্রামে জন্ম নেওয়া কামি রিতা ১৯৯৪ সালে প্রথম এভারেস্ট জয় করেন। এরপর প্রায় নিয়মিতভাবে তিনি শৃঙ্গে আরোহণ করে আসছেন, যা তাকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ পর্বতারোহীতে পরিণত করেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর