শিরোনাম

আন্তর্জাতিক মানে শ্রমিক অধিকার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

আন্তর্জাতিক মানে শ্রমিক অধিকার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন
মাহদী আমিন

 

শ্রম অধিকার ও কল্যাণকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার (১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, শ্রমজীবী জনগোষ্ঠী রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো, শিল্পোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির মূল ভিত্তি। অতএব, তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নীতিগত দায়বদ্ধতার অংশ।

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণসহ শ্রমবান্ধব বিভিন্ন নীতিগত পদক্ষেপ দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে। বিশেষ করে পোশাক খাতসহ শ্রমনির্ভর শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি ও মজুরি কাঠামো উন্নয়নে পূর্ববর্তী উদ্যোগগুলোর ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত রয়েছে।

শ্রম আইন সংস্কার, মজুরি নির্ধারণ, কল্যাণ তহবিল গঠন এবং শ্রমিক পরিবারের স্বাস্থ্য ও শিক্ষা সুরক্ষায় গৃহীত কার্যক্রমসমূহকে তিনি রাষ্ট্রীয় কল্যাণনীতির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অভিহিত করেন।

উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে টেকসই উন্নয়ন ও শ্রমিকবান্ধব অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর