শিরোনাম

রংপুরে উদ্ধার ১৬ মণ চুরি হওয়া তামার তার, আটক ১

রংপুরে উদ্ধার ১৬ মণ চুরি হওয়া তামার তার, আটক ১

রংপুরে বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা থেকে চুরি হওয়া প্রায় ১৬ মণ তামার তার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় উকিল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের ভাঙারি মালামালের ভেতর থেকে এসব তামার তার জব্দ করা হয়। আটক উকিল মিয়া নগরীর পাটবাড়ী এলাকার হেলাল মিয়ার ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, সম্প্রতি বিদ্যুৎ বিভাগ, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসি ও বিদ্যুতের তার চুরির একাধিক ঘটনা ঘটছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রাকে লুকিয়ে রাখা চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হলেও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর