শিরোনাম

বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। 

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার জুসখোসা গ্রামের ছাইম মাঝি (২০) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিওধারা বাজার এলাকার তুহিন হাওলাদার (১৮)।

অভিযানে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর