রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহায়তা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর উচ্চপর্যায়ের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় এবং মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন অংশীদাররাও এতে অংশ নেন।