শিরোনাম

অবশেষে বিয়ে করলেন ডুয়া লিপা

অবশেষে বিয়ে করলেন ডুয়া লিপা

দীর্ঘদিনের প্রেম ও বাগ্‌দানের পর অবশেষে বৈবাহিক জীবনে পা রাখলেন বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা। রোববার লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলিবোন টাউন হলে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরের। সীমিত আয়োজনে অনুষ্ঠিত হলেও এতে ছিল তারকাসুলভ আভিজাত্যের ছাপ। বিয়ের পর নবদম্পতির একসঙ্গে বেরিয়ে আসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

২০২৪ সালে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে প্রকাশ্যে সম্পর্কের স্বীকৃতি এবং বাগ্‌দানের ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটে। অবশেষে বহু প্রতীক্ষিত সেই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেল বিয়ের মাধ্যমে।

বিনোদন অঙ্গনের জনপ্রিয় এই জুটির নতুন জীবনের সূচনাকে ঘিরে বিশ্বজুড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর