শিরোনাম

ফকিরহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা

ফকিরহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর–এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন–এর খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ ও সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান।

কর্মশালায় উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এসময় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় উচ্চ রক্তচাপ রোগীর নিবন্ধন ও স্ক্রিনিং কার্যক্রম বাড়ানো, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল অনুসরণ এবং রোগীদের কাউন্সেলিং জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আয়োজকরা জানান, হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর