শিরোনাম

গ্রুপসেরার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপসেরার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করার পর এবার গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অতীত পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও সাম্প্রতিক আসরগুলোতে প্রতিদ্বন্দ্বিতার নতুন সমীকরণ গড়ে তুলেছে বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালের সাফে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেওয়া দলটি এবারও আত্মবিশ্বাসী। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা ভারতের জন্য ড্র-ই যথেষ্ট, অন্যদিকে গ্রুপসেরা হতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

মিডফিল্ডার শিউলি আজিম ও অভিজ্ঞ ফুটবলার মনিকা চাকমার ফেরার সম্ভাবনা দলের শক্তি বাড়িয়েছে। কোচ পিটার বাটলারও প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তার মতে, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া বর্তমান বাংলাদেশ দল যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয়ে আজ ফ্লাডলাইটের আলোয় আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় নামছে বাংলাদেশের মেয়েরা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর