দেশের স্বর্ণবাজারে আবারও কমেছে হলুদ ধাতুর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৬ মে) সকাল থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ১৫ মে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৫ দফা স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছে বাজুস, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।