শিরোনাম
গাজীপুরে তিনদিনের প্রশিক্ষণ শেষে ২০ সাংবাদিককে সনদ প্রদান
গাজীপুরে তিনদিনের প্রশিক্ষণ শেষে ২০ সাংবাদিককে সনদ প্রদান

গাজীপুরে টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে।

সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ হিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নূরুল করিম ভূঁইয়া।

এ সময় বক্তব্য দেন ড. মো. মারুফ নাওয়াজ এবং মো. রাসেল মিয়া।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালায় শিশু ও নারী উন্নয়ন, গণসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফকিরহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা
ফকিরহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর–এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন–এর খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ ও সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান।

কর্মশালায় উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এসময় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় উচ্চ রক্তচাপ রোগীর নিবন্ধন ও স্ক্রিনিং কার্যক্রম বাড়ানো, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল অনুসরণ এবং রোগীদের কাউন্সেলিং জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আয়োজকরা জানান, হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।