শিরোনাম

সৈয়দপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

সৈয়দপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুক্রবার (১২ জুন) সকালে স্থানীয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিম (EESSS)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে।

প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা প্রকল্পগুলো জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

এ সময় বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর