শিরোনাম
উদ্ধার ৩ ওয়ান শুটার গান

রামপালে র‍্যাবের অভিযানে বনদস্যু সহযোগী আটক

রামপালে র‍্যাবের অভিযানে বনদস্যু সহযোগী আটক

 বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায় র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগানসহ সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সবুর শেখের কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, আটক সবুর শেখ সুন্দরবনকেন্দ্রিক বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করতেন। এছাড়া তার বিরুদ্ধে মোংলা থানায় পূর্বের দুটি মামলার তথ্য রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর