নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ী নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ।
দেশের জন্য গৌরব বয়ে আনা এসব কৃতি খেলোয়াড়কে সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা , , , ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয় করে খেলোয়াড়রা দেশের সুনাম বৃদ্ধি করেছে। সঠিক সুযোগ ও প্রশিক্ষণ পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের কোচ ও টিম লিডার -এর দক্ষ নেতৃত্বের প্রশংসা করা হয়। এ সময় জেলায় কারাতে খেলার উন্নয়নে অর্থসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এমপি খোকন।
এছাড়া খেলোয়াড় ও তাদের অভিভাবকদের জন্য একদিনের বিনামূল্যে বিনোদন ভ্রমণ ও নৈশভোজের আয়োজনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংসদ সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।