শিরোনাম

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সৈয়দপুর-চিলাহাটি রুটে চলাচল বন্ধ

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সৈয়দপুর-চিলাহাটি রুটে চলাচল বন্ধ
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

রেলওয়ে সূত্র জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি নীলফামারী স্টেশন অতিক্রম করে খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার পর সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় জানান, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর