শিরোনাম

ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল-টিন ও নগদ সহায়তা বিতরণ

ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল-টিন ও নগদ সহায়তা বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে চাল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন মো. শহিদুল ইসলাম বাবুল।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব ও তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর