শিরোনাম

পাকিস্তানে প্রথমবার উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ,বন্ধ ভারতের দ্বার

পাকিস্তানে প্রথমবার উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ,বন্ধ ভারতের দ্বার
ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রথমবার উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণে গেল। রাজনৈতিক পালাবদল, কূটনৈতিক টানাপোড়েন, চুক্তির মেয়াদ শেষ এবং ভিসা জটিলতার কারণে আগের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এবার প্রথমবারের মতো বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি দল পাকিস্তানে প্রশিক্ষণে পাঠানো হয়েছে।

নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা বর্তমানে লাহোরে অবস্থিত Civil Services Academy-এ প্রশিক্ষণ নিচ্ছেন। ৪ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে ২১ মে পর্যন্ত।

প্রশিক্ষণে অংশ নিয়েছেন একজন অতিরিক্ত সচিব এবং ১১ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। কর্মকর্তাদের এই সফরকে প্রশাসনিক দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর