বিএনপির উত্তরখান থানা মহিলা দলের বহিষ্কৃত নেত্রী কাজল রেখা ও তার পুত্রদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রশ্ন—এত অভিযোগের পরও কেন গ্রেফতার হয়নি অভিযুক্তরা? আইন কি আদৌ তার নিজস্ব গতিতে চলছে?
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজল রেখা ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে দাবি এলাকাবাসীর।

সর্বশেষ, অভিযোগকারী ও একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষ্য দেওয়া ইনভাইট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মালেকের ওপর হামলার ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, অভিযোগের বিচার না হওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই এমন সহিংসতা বাড়ছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার অগ্রগতি ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা—তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।