ঢাকার পল্টনে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৭ জুন) নির্ধারিত দিনে তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন।
এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে ১৬তম বারের মতো সময় পেল সিআইডি। এর আগে ডিবি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও বাদীর নারাজি আবেদনের পর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।