সিপন আহমেদ, মানিকগঞ্জ>গত এক দশকে মানিকগঞ্জে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১২৯ শতাংশ বেড়ে ৫১ হাজার ৬৭৭ থেকে ১ লাখ ১৮ হাজার ৩৪৩টিতে পৌঁছেছে। একই সময়ে জেলার শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২ লাখ ৭২ হাজার মানুষের।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় গড়ের তুলনায় মানিকগঞ্জে অর্থনৈতিক ইউনিটের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। বর্তমানে জেলায় বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো ও কুটির মিলিয়ে এক লাখের বেশি অর্থনৈতিক ইউনিট রয়েছে। সেবা খাতের পাশাপাশি পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ জেলার অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে।