প্রতিনিধি, সৈয়দপুর>নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ২০ পিস ইয়াবাসহ মো. শমসের আলী ওরফে শেরু (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোলাহাট রেল কলোনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে প্রায় ২ গ্রাম ওজনের ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
ডিএনসি জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় মামলা করা হয়েছে।