জামালপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা ও কিশোরীকে ধর্ষণের পৃথক দুই মামলায় দুই আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি উভয়কে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলাল সেকের বিরুদ্ধে ২০০৮ সালে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। অন্যদিকে, ২০১৫ সালে এক দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাজিব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।