শিরোনাম

নরসিংদী জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে আটক ৪

নরসিংদী জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে আটক ৪
ছবি: প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় তাদের পাওয়া যায়। পরে একজনকে ইয়াবা সরবরাহকারী এবং তিনজনকে নিয়মিত মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় একজনকে ৬ মাস এবং অপর তিনজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। এ সময় নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম প্রসিকিউশন প্রদান করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর