শিরোনাম

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১,৬০০ পিস ইয়াবাসহ সাকিবুল হাসান তামিম (পিতা: মৃত ইনামুল হক) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) ভোরে ফকিরহাট বিশ্বরোড এলাকায় অভিযান চালায় ফকিরহাট মডেল থানার একটি দল। এ সময় খালিশপুর, খুলনার বাসিন্দা সাকিবুল হাসান তামিমের দেহ তল্লাশি করে ১,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর