শিরোনাম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের চীন সফর ও উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সম্ভাবনা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের চীন সফর ও উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সম্ভাবনা

জসীমউদ্দিন ইতি>

সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে যাত্রা শুরু করা নবীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুরু থেকেই দূরদর্শিতার পরিচয় দিচ্ছে। সম্প্রতি চীনের ঐতিহ্যবাহী ইউনান বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী গুরুত্বপূর্ণ শিক্ষা সফরে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. ডি. ইসরাফিল। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত "Chinese Bridge" ডেলিগেশনের এই সফর শুধু একটি প্রাতিষ্ঠানিক সৌজন্য সফর নয়; বরং উত্তরবঙ্গের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার একটি সময়োপযোগী উদ্যোগ।

একটি নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য শুরুতেই আন্তর্জাতিক যোগাযোগ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে উপাচার্য ইউনান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ এবং বেল্ট অ্যান্ড রোড স্টাডিজ ইনস্টিটিউট-এর মতো বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা তুলে ধরেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

এই সফরের সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক বিশেষ কর্মসূচি চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা। বর্তমান বিশ্বে চীনা ভাষার গুরুত্ব ক্রমাগত বাড়ছে। নিজ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষার সুযোগ পেলে শিক্ষার্থীরা বৈশ্বিক শ্রমবাজার, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক বৃত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা অর্জন করবে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর আওতায় বাংলাদেশে যে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, সেখানে এই দক্ষতা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।ঢ়

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর