ভোলা সদর উপজেলার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শাহ জামাল (৫০)কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও র্যাব-১৫।
মঙ্গলবার র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ জামাল ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চর কালী এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১৬ জুন চানাচুরের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৮ জুন ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। পরে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।