শিরোনাম

বাগেরহাটের খান জাহান আলী মাজারের কুমিরে ধরা শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের খান জাহান আলী মাজারের কুমিরে ধরা শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘির সিঁড়ি থেকে কুমিরের টেনে নেওয়া ফাতেমা (৭) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মাজার ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশুটির মা একজন মানসিক ভারসাম্যহীন নারী। মাজারেই সে তার মায়ের সাথে থাকতো। সোমবার (১ জুন) রাত ৮ টার দিকে গোসল করতে নামার সময় শিশুটিকে কুমির কামড় দিয়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। 
স্থানীয়রা জানান, রাতে শিশুটি দীঘির ঘাটে নামলে হঠাৎ দিঘিতে থাকা কুমিরটি তাকে কামড়ে ধরে। এরপর টানতে টানতে পানির গভীরে নিয়ে যায়। এ সময় ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বেশ কয়েকটি নৌকায় করে ফাতেমাকে উদ্ধারের জোর চেষ্টা চালানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর