শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার বেলা ১১টায় দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং জিয়ারত সম্পন্ন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় শহিদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাধিস্থল শ্রদ্ধা ও স্মরণে মুখর হয়ে ওঠে।