শিরোনাম

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে দুইজনের মৃত্যু, অসুস্থ দুই

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে দুইজনের মৃত্যু, অসুস্থ দুই

রংপুরের মিঠাপুকুরে রেকটিফায়েড স্পিরিট পানে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে এ মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন, সরকারি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫) ও সংগ্রামপুর গ্রামের হুজুর আলী (৫৫)।
সংশ্লিষ্ট ৩ নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্য সাজু মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (৩১ মে) রাতের কোনো তারা রেকটিফায়েড স্পিরিট পান করে নিজ নিজ বাড়িতে আসেন। আজ সকালে বাড়িতে আব্দুস সাত্তার ও হাসপাতালে নেয়ার পথে হুজুর আলী মারা যান।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সাজু (৫০) নামে একজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে এবং এরশাদ আলী (৩০) নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, মিঠাপুকুর থানার ওসি এরশাদ আলী জানিয়েছেন, স্পিরিট পানে অসুস্থ কোন রোগী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়নি। মৃত ও অসুস্থ মানুষদের বাড়িতে খোঁজ খবর নেয়া হচ্ছে। শনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর